মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোলাপ মিয়া।।সিলেট ম্যাপের ২৪ ডটকম।।

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোলাপ মিয়া।।সিলেট ম্যাপের ২৪ ডটকম।।

 
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোলাপ মিয়া,ঈদ উপলক্ষে অসহায়,কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন।। সিলেট ম্যাপের ২৪ ডটকম।। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন গোয়াইনঘাটের গোলাপ মিয়া, অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান করে। আসসালামু আলাইকুম, সিলেট ম্যাপ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। সুধী ভিউওয়ার্স, প্রায় দুই বছর ধরে মহামারি করোনায় কাঁপছে বিশ্ব। বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলোও করোনার আক্রমণে দিশেহারা। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা চরমরূপ ধারণ করেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়. করোনা পরিস্থিতির চরম অবনতির কারণে আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষও বড় বিপাকে পড়েছে। অনেক কষ্টে দিনাতিপাত করছে তারা। তার উপর যখন চলে আসে ঈদুল আদ্বহা বা কুরবানির ঈদ, তখন কপালে চিন্তার ভাঁজটা আরেকটু প্রসারিত হয়ে যায়। কিভাবে ছেলে-মেয়েদের ঈদের পোশাক এবং প্রয়োজনীয় চাহিদা মেটাবে সেই চিন্তায় সমাজের অসহায়, কর্মহীন মানুষ চিন্তিত হয়ে পড়েন। এই সংকটময় মুহূর্তে অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাড়ালেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, গোয়াইনঘাটের ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের কৃতি সন্তান মোঃ গোলাপ মিয়া। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোলাপ মিয়ার নিজ তহবিল থেকে নন্দিরগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রধান করা হয়েছে।এসব নগদ অর্থ হাতে পেয়ে নন্দিরগাঁও ইউনিয়নের অসহায়, কর্মহীন মানুষ খুবই উপকৃত হয়েছেন। করোনা মহামহামারি এবং লকডাউনের কবলে জর্জরিত কর্মহীন মানুষ গোলাপ মিয়ার পক্ষ থেকে এই সহায়তা পেয়ে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোলাপ মিয়ার সার্বিক মঙ্গল কামনা করেন। সিলেট জেলা আওয়ামিলীগ সদস্য গোলাপ মিয়ার পক্ষ থেকে এই নগদ অর্থ বিতরণ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য মোঃ মিজানুর রহমান এবং আরও অনেকেই। গোলাপ মিয়ার মতো যদি সমাজের সামর্থবান মানুষেরা এগিয়ে আসেন তাহলে সমাজে অসহায়, হতদরিদ্র মানুষ থাকবে না। সামর্থবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজের সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা সম্ভব হবে। সবার প্রতি শুভকামনা রইলো। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

Post a Comment (0)
Previous Post Next Post